Genesis 50:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আটদের খামারে তাঁদের সেরকম শোক দেখে সেই দেশ-নিবাসী কেনানীয়েরা বললো, মিসরীয়দের এই অতি দারুণ শোক; এজন্য জর্ডানপারস্থ সেই স্থান আবেল্‌-মিস্রয়ীম (মিসরীয়দের শোক) নামে আখ্যাত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কনানীয়রা সেখানে বসবাস করত, তারা যখন আটদের খামারে তাদের শোক পালন করতে দেখল, তখন তারা বলল, “মিশরীয়রা শোকের এক গুরুগম্ভীর অনুষ্ঠান পালন করছে।” সেজন্যই জর্ডনের কাছে অবস্থিত সেই স্থানটি আবেল-মিস্রয়ীম নামে আখ্যাত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আটদের খামারে তাঁহাদের তাদৃশ শোক দেখিয়া সেই দেশনিবাসী কনানীয়েরা কহিল, মিস্রীয়দের এ অতি দারুণ শোক; এই নিমিত্তে যর্দ্দনপারস্থ সেই স্থান আবেল্-মিস্রয়ীম [মিস্রীয়দের শোক] নামে আখ্যাত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আটদের খামারে তাঁহাদের তাদৃশ শোক দেখিয়া সেই দেশনিবাসী কনানীয়েরা কহিল, মিসরীয়দের এ অতি দারুণ শোক; এই নিমিত্তে যর্দনপারস্থ সেই স্থান আবেল্‌-মিস্রয়ীম [মিসরীয়দের শোক] নামে আখ্যাত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আটদের খামারে তাদের এইভাবে শোক প্রকাশ করতে দেখে সেই দেশের বাসিন্দারা, অর্থাৎ কনানীয়েরা বলল, “মিসরীয়দের এটা একটা গভীর শোক-প্রকাশ।” সেইজন্য যর্দন নদীর অন্য পারের এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আবেল্‌-মিস্রয়ীম (যার মানে “মিসরীয়দের শোক-প্রকাশ”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আটদের খামারে তাদের এইভাবে শোক প্রকাশ করতে দেখে সেই দেশের বাসিন্দারা, অর্থাৎ কেনানীয়রা বলল, “মিসরীয়দের এটা একটা গভীর শোক-প্রকাশ।” সেইজন্য জর্ডান নদীর অন্য পারের এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আবেল্‌-মিস্‌রয়ীম (যার মানে “মিসরীয়দের শোক-প্রকাশ”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আটাদ-এর খামারে তাঁদের এই ভাবে শোক প্রকাশ করতে দেখে সেখানকার অধিবাসী কনানীরা বলল, মিশরীরা নিদারুণ শোকে সন্তপ্ত হয়েছে। এই জন্য তারা জর্ডন নদীর অপর পারের সেই স্থানটির নাম রাখল আবেল-মিসরায়িম (মিশরীদের শোক)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনান দেশের লোকরা গোরেন আটদের সেই অন্ত্যেষ্টি ক্রিয়া দেখে বললেন, “মিশরীয়দের এ দারুণ বিষাদময় শোকের অনুষ্ঠান!” সেইজন্য যর্দ্দন নদীর পারের সেই জায়গার নাম হল আবেল্-মিস্রযীম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আটদের খামারে তাঁদের সেরকম শোক দেখে সেই দেশনিবাসী কনানীয়েরা বলল, “মিশরীয়দের এ অতি দারুন শোক;” এই জন্যে যর্দনপারে অবস্থিত সেই জায়গা আবেল-মি স্রয়ীম [মিশরীয়দের শোক] নামে আখ্যাত হল।