Genesis 50:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব তাঁর পুত্রদেরকে যেরকম হুকুম দিয়েছিলেন, তাঁরা সেই অনুসারে তাঁকে দাফন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোবের ছেলেরা তাই করলেন, যা তিনি তাঁদের আদেশ দিয়েছিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তাঁহারা তদনুসারে তাঁহার সৎকার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তাঁহারা সেই অনুসারে তাঁহার সৎকার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল তাঁর ছেলেদের যা করতে বলেছিলেন তা তারা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল তাঁর ছেলেদের যা করতে বলেছিলেন তা তারা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তাঁর পুত্রদের যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই তাঁরা তাঁর সৎকার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যাকোবের পুত্ররা তাদের পিতার কথানুসারে কাজ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব নিজের ছেলেদেরকে যেমন আদেশ দিয়েছিলেন, তাঁরা সেই অনুসারে তাঁর সৎকার করলেন।