Genesis 50:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতাকে দাফন করা হলে পর ইউসুফ, তাঁর ভাইয়েরা এবং যত লোক তাঁর পিতাকে দাফন করতে তাঁর সঙ্গে গিয়েছিলেন, তাঁরা সকলে মিসরে ফিরে এলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবাকে কবর দেওয়ার পর, যোষেফ তাঁর দাদা-ভাইদের ও অন্যান্য সেইসব লোকজনের সাথে মিশরে ফিরে এলেন, যারা তাঁর বাবাকে কবর দেওয়ার জন্য তাঁর সঙ্গে সেখানে গিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতার কবর হইলে পর যোষেফ, তাঁহার ভ্রাতৃগণ, এবং যত লোক তাঁহার পিতার কবর দিতে তাঁহার সঙ্গে গিয়াছিলেন, সকলে মিসরে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতার কবর হইলে পর যোষেফ, তাঁহার ভ্রাতৃগণ এবং যত লোক তাঁহার পিতাকে কবর দিতে তাঁহার সঙ্গে গিয়াছিলেন, সকলে মিসরে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবাকে কবর দেবার পর যোষেফ, তাঁর ভাইয়েরা এবং যত লোক তাঁর বাবাকে কবর দিতে গিয়েছিল তারা সবাই মিসরে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাবাকে দাফন করবার পর ইউসুফ, তাঁর ভাইয়েরা এবং যত লোক তাঁর বাবাকে দাফন করতে গিয়েছিল তারা সবাই মিসরে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ভাইয়েরা এবং যত লোক তাঁর সঙ্গে গিয়েছিলেন সকলেই মিশরে ফিরে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাঁর পিতাকে কবর দেবার পর তাঁর দলের সবাই মিশরে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাবার কবর হলে পর যোষেফ, তাঁর ভাইরা এবং যত লোক তাঁর বাবার কবর দিতে তাঁর সঙ্গে গিয়েছিলেন, সবাই মিশরে ফিরে আসলেন।