Genesis 50:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতার মৃত্যুর পর ইউসুফের ভাইয়েরা বললেন, হয় তো ইউসুফ আমাদেরকে ঘৃণা করবে, আর আমরা তার যে সমস্ত অপকার করেছি তার সমপূর্ণ প্রতিফল আমাদেরকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের দাদা-ভাইয়েরা যখন দেখলেন যে তাঁদের বাবা মারা গিয়েছেন, তখন তাঁরা বললেন, “যোষেফ যদি আমাদের বিরুদ্ধে আক্রোশ পুষে রাখে ও তার প্রতি আমরা যেসব অন্যায় করেছি সে যদি তার প্রতিশোধ নেয়, তবে কী হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পিতার মৃত্যু হইল দেখিয়া যোষেফের ভ্রাতৃগণ কহিলেন, হয় ত যোষেফ আমাদিগকে ঘৃণা করিবে, আর আমরা তাহার যে সকল অপকার করিয়াছি, তাহার সম্পূর্ণ প্রতিফল আমাদিগকে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পিতার মৃত্যু হইল দেখিয়া যোষেফের ভ্রাতৃগণ কহিলেন, হয় ত যোষেফ আমাদিগকে ঘৃণা করিবে, আর আমরা তাহার যে সকল অপকার করিয়াছি তাহার সম্পূর্ণ প্রতিফল আমাদিগকে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবা মারা গেছেন দেখে যোষেফের ভাইয়েরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, “যোষেফের মনে যদি আমাদের উপর প্রতিশোধ নেবার ভাব থাকে, আর আমরা তার প্রতি যে অন্যায় করেছি যদি সে তার শোধ নেয়, তখন আমরা কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা মারা গেছেন দেখে ইউসুফের ভাইয়েরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, “ইউসুফের মনে যদি আমাদের উপর প্রতিশোধ নেবার ভাব থাকে, আর আমরা তার প্রতি যে অন্যায় করেছি যদি সে তার শোধ নেয়, তখন আমরা কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার মৃত্যুর পর যোষেফের ভাইয়েরা আলোচনা করতে লাগলেন, যোষেফ হয়তো এবার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। আমরা তার যে অনিষ্ট করেছিলাম সে হয়তো এবার তার প্রতিশোধ নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব মারা গেলে যোষেফের ভাইরা দুঃশ্চিন্তাগ্রস্ত হল| তারা এই ভেবে ভীত হল যে বহু বছর আগে তারা যোষেফের প্রতি যা করেছিল, যোষেফ হয়তো তার প্রতিফল দেবেন| তারা বলল, “হয়তো যোষেফ এখনও আমরা যা করেছিলাম তার জন্য আমাদের ঘৃণা করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাবার মৃত্যু হল দেখে যোষেফের ভাইয়েরা বললেন, “হয় তো যোষেফ আমাদেরকে ঘৃণা করবে, আর আমরা তাঁর যে সব অপকার করেছি, তাঁর সম্পূর্ণ প্রতিফল আমাদেরকে দেবে।”