Genesis 50:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা ইউসুফের কাছে এই কথা বলে পাঠালেন, তোমার পিতা মৃত্যুর আগে এই হুকুম দিয়েছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা যোষেফের কাছে খবর পাঠিয়ে, বললেন, “তোমার বাবা মারা যাওয়ার আগে এসব নির্দেশ দিয়ে গিয়েছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা যোষেফের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমার পিতা মৃত্যুর পূর্ব্বে এই আদেশ দিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা যোষেফের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে এই আদেশ দিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ভেবে তারা যোষেফকে বলে পাঠাল, “বাবা মারা যাওয়ার আগে তিনি আমাদের এই কথা তোমাকে বলতে বলে গেছেন যে, আমরা তোমার প্রতি যে অন্যায় ব্যবহার করেছি তুমি যেন সেই অন্যায় ব্যবহার ও পাপ ক্ষমা করে দাও। তাই আমাদের অনুরোধ তুমি তোমার বাবার ঈশ্বরের দাসদের অন্যায় ব্যবহার ক্ষমা কর।” তাদের কথা শুনে যোষেফ কাঁদলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ভেবে তারা ইউসুফকে বলে পাঠাল, “বাবা মারা যাওয়ার আগে তিনি আমাদের এই কথা তোমাকে বলতে বলে গেছেন যে, আমরা তোমার প্রতি যে অন্যায় ব্যবহার করেছি তুমি যেন সেই অন্যায় ব্যবহার ও গুনাহ্ মাফ করে দাও। তাই আমাদের অনুরোধ তুমি তোমার বাবার আল্লাহ্র গোলামদের অন্যায় ব্যবহার মাফ কর।” তাদের কথা শুনে ইউসুফ কাঁদলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা যোষেফের কাছে বলে পাঠালেন: মৃত্যুর আগে পিতা আমাদের বলেছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইজন্য ভাইরা যোষেফকে এই বলে পাঠাল: “পিতা মারা যাবার আগে আপনাকে এই বার্তা দিতে বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা যোষেফের কাছে এই কথা বলে পাঠালেন, “তোমার বাবা মৃত্যুর আগে এই আদেশ দিয়েছিলেন,”