Genesis 50:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর ভাইয়েরা গিয়ে তাঁর সম্মুখে মাটিতে উবুড় হয়ে বললেন, দেখ, আমরা তোমার গোলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দাদা-ভাইয়েরা পরে তাঁর কাছে এলেন এবং তাঁর সামনে নতমস্তক হয়ে প্রণাম করলেন। “আমরা তোমার ক্রীতদাস,” তাঁরা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার ভ্রাতৃগণ আপনারা গিয়া তাঁহার সম্মুখে প্রণিপাত করিয়া কহিলেন, দেখ, আমরা তোমার দাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার ভ্রাতৃগণ আপনারা গিয়া তাঁহার সম্মুখে প্রণিপাত করিয়া কহিলেন, দেখ, আমরা তোমার দাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তাঁর ভাইয়েরা তাঁর সামনে এসে মাটিতে উবুড় হয়ে পড়ে বলল, “আমরা তোমার দাস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তাঁর ভাইয়েরা তাঁর সামনে এসে মাটিতে উবুড় হয়ে পড়ে বলল, “আমরা তোমার গোলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তাঁর ভাইয়েরা নিজেরাই তাঁর কাছে গিয়ে প্রণিপাত করে বললেন, আমরা তোমার দাসত্ব স্বীকার করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ভাইরা তাঁর সামনে গিয়ে প্রণাম করলেন এবং বললেন, “আমরা আপনার দাস হব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার ভায়েরা নিজেরা গিয়ে তাঁর সামনে নত হয়ে বললেন, “দেখ, আমরা তোমার দাস।”