Genesis 50:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ তাঁর পিতার মৃতদেহে ক্ষয় নিবারক দ্রব্য দিতে নিজের গোলাম চিকিৎসকদেরকে হুকুম করলেন, তাতে চিকিৎসকেরা ইসরাইলের মৃতদেহে ক্ষয় নিবারক দ্রব্য দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোষেফ তাঁর সেবায় নিয়োজিত চিকিৎসকদের তাঁর বাবা ইস্রায়েলের দেহটি সুগন্ধি বস্তু দ্বারা রক্ষা করার নির্দেশ দিলেন। অতএব চিকিৎসকরা তাঁর দেহটি সুগন্ধি বস্তু দ্বারা সংরক্ষণ করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ আপন পিতার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে আপন দাস চিকিৎসকগণকে আজ্ঞা করিলেন, তাহাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ আপন পিতার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে আপন দাস চিকিৎসকগণকে আজ্ঞা করিলেন, তাহাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি তাঁর অধীন ডাক্তারদের আদেশ দিলেন যেন তাঁরা তাঁর বাবার দেহটা সুগন্ধি মসলা দিয়ে রক্ষা করবার ব্যবস্থা করেন। তাঁরা তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি তাঁর অধীন ডাক্তারদের হুকুম দিলেন যেন তাঁরা তাঁর বাবার মৃতদেহটা খোশবু-মসলা দিয়ে রক্ষা করবার ব্যবস্থা করেন। তাঁরা তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি তাঁর পিতার দেহ ক্ষয়নিবারক আরক দিয়ে মালিশ করার জন্য তাঁর চিকিৎসক-কর্মচারীদের আদেশ দিলেন। চিকিৎসকরা ইসরায়েলের দেহ ক্ষয়নিবারক আরক দিয়ে মালিশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তাঁর ভৃত্যদের পিতার দেহ প্রস্তুত করতে বললেন| (এই ভৃত্যরা চিকিৎসক ছিল|) চিকিৎসকেরা মিশরীয়রা যে বিশেষভাবে দেহ প্রস্তুত করে সেইভাবে যাকোবের দেহ কবর দেবার জন্য প্রস্তুত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।