Genesis 50:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু আল্লাহ্‌ তা মঙ্গলের কল্পনা করলেন; আজ যেরকম দেখছো, এভাবে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাঁর অভিপ্রায় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার ক্ষতি করার সংকল্প করলে, কিন্তু এখন যা কিছু হয়েছে তা ভালোর জন্যই, প্রচুর প্রাণরক্ষা করার জন্য ঈশ্বরই মনস্থ করে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন; অদ্য যেরূপ দেখিতেছ, এইরূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাঁহার অভিপ্রায় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন; অদ্য যেরূপ দেখিতেছ, এইরূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাঁহার অভিপ্রায় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমার অমংগল করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার ভিতর দিয়ে মংগলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায়; আর আজ তা-ই হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ্‌ তার ভিতর দিয়ে ভালোর পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায়; আর আজ তা-ই হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে সত্য কিন্তু ঈশ্বর তা মঙ্গলে পরিণত করেছেন। আজ তোমরা দেখছ যে এর দ্বারা ঈশ্বর বহু লোকের জীবন রক্ষা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা সত্যি যে তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরই আমার জন্য ভাল কিছু পরিকল্পনা করছিলেন| ঈশ্বরের আমার মাধ্যমে অনেকের প্রাণ বাঁচানোর পরিকল্পনা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের কল্পনা করলেন; আজ যেমন দেখছ, এই ভাবে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাঁর উদ্দেশ্য ছিল।