Genesis 50:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এখন ভয় পেয়ো না, আমিই তোমাদের ও তোমাদের সন্তান-সন্ততিদের প্রতিপালন করবো। এভাবে তিনি তাঁদেরকে সান্ত্বনা দিলেন ও আশ্বস্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এখন, ভয় পেয়ো না। আমি তোমাদের ও তোমাদের সন্তানদের জন্য রসদপত্র জোগাব।” আর তিনি আবার তাঁদের আশ্বস্ত করলেন এবং তাঁদের সাথে সদয় কথাবার্তা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এখন ভীত হইও না, আমিই তোমাদিগকে ও তোমাদের বালক বালিকাগণকে প্রতিপালন করিব। এইরূপে তিনি তাঁহাদিগকে সান্ত্বনা করিলেন, ও চিত্ততোষক কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এখন ভীত হইও না, আমিই তোমাদিগকে ও তোমাদের বালক-বালিকাগণকে প্রতিপালন করিব। এইরূপে তিনি তাঁহাদিগকে সান্ত্বনা করিলেন, ও চিত্ততোষক কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমরা ভয় কোরো না। আমি তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের খাবারের যোগান দেব।” এই সব আশার কথা বলে তিনি তাদের সান্ত্বনা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমরা ভয় কোরো না। আমি তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের খাবারের যোগান দেব।” এই সব আশার কথা বলে তিনি তাদের সান্ত্বনা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এখন ভয় করো না, আমি পোষ্যবর্গসহ তোমাদের প্রতিপালন করব। এই কথা বলে তিনি তাঁদের সান্ত্বনা দিলেন ও আশ্বস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ঘটলও তা-ই| তাই ভয় পেও না| আমি তোমাদের এবং তোমাদের সন্তানদের সহায় হব|” এইভাবে যোষেফ ভাইদের ভালো ভালো কথা বললে তারা ভালো বোধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এখন ভীত হয়ো না, আমিই তোমাদেরকে ও তোমাদের ছেলে মেয়েদেরকে প্রতিপালন করব।” এই ভাবে তিনি তাঁদেরকে সান্ত্বনা করলেন ও ভালো কথা বললেন।