Genesis 50:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ আফরাহীমের পৌত্র পর্যন্ত দেখলেন; মানশার মাখীর নামক পুত্রের শিশু সন্তানেরাও ইউসুফের কোলে ভূমিষ্ঠ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ইফ্রয়িমের সন্তানদের তৃতীয় প্রজন্মকে স্বচক্ষে দেখলেন। এছাড়াও মনঃশির ছেলে মাখীরের সন্তানদেরও জন্মের সময় যোষেফের কোলেই রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ ইফ্রয়িমের পৌত্র পর্য্যন্ত দেখিলেন; মনঃশির মাখীর নামক পুত্রের শিশুসন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ ইফ্রয়িমের পৌত্র পর্যন্ত দেখিলেন; মনঃশির মাখীর নামক পুত্রের শিশু সন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভূমিষ্ঠ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ইফ্রয়িমের তিন পুরুষ পর্যন্ত দেখে গিয়েছিলেন। এছাড়া মাখীরের ছেলেমেয়েদেরও জন্মের পর যোষেফের কোলেই রাখা হয়েছিল। মাখীর ছিল মনঃশির ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আফরাহীমের তিন পুরুষ পর্যন্ত দেখে গিয়েছিলেন। এছাড়া মাখীরের ছেলেমেয়েদেরও জন্মের পর ইউসুফের কোলেই রাখা হয়েছিল। মাখীর ছিল মানশার ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের বয়স হয়েছিল একশো দশ বছর। তিনি ইফ্রয়িমের পৌত্রদেরও দেখেছিলেন। মনঃশির পুত্র মাখিরের সন্তানেরাও যোষেফের বংশধররূপে পরিগণিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের জীবনকালেই যোষেফ এও দেখলেন যে তাঁর পুত্র মনঃশির মাখীর নামে একটি পুত্র হল| যোষেফের জীবনকালেই মাখীরের পুত্ররা জন্মাল এবং যোষেফ তাও দেখে যেতে পারলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ ইফ্রয়িমের নাতি পর্যন্ত দেখলেন; মনঃশির মাখীর নামক ছেলের ছেলেমেয়েরাও যোষেফের কোলে জন্ম নিল।