Genesis 50:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ তাঁর ভাইদেরকে বললেন, আমার মৃত্যু সন্নিকট, কিন্তু আল্লাহ্‌ অবশ্য তোমাদের তত্ত্বাবধান করবেন এবং ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের কাছে যে দেশ দিতে কসম খেয়েছেন, তোমাদেরকে এই দেশ থেকে সেই দেশে নিয়ে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যোষেফ তাঁর দাদা-ভাইদের বললেন, “আমি মরতে চলেছি। কিন্তু ঈশ্বর নিঃসন্দেহে তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন এবং তোমাদের এই দেশ থেকে বের করে সেই দেশে নিয়ে যাবেন, যেটি তিনি অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ আপন ভ্রাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, এবং অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিগকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ আপন ভ্রাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, এবং অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, তোমাদিগকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এক সময় যোষেফ তাঁর ভাইদের বললেন, “আমার মরবার সময় হয়ে এসেছে, তবে এটা নিশ্চয় যে, ঈশ্বর তোমাদের দেখাশোনা করবেন। তিনি অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে যে দেশ দেবেন বলে শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশেই তিনি তোমাদের এখান থেকে নিয়ে যাবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এক সময় ইউসুফ তাঁর ভাইদের বললেন, “আমার মরবার সময় হয়ে এসেছে, তবে এটা নিশ্চয় যে, আল্লাহ্‌ তোমাদের দেখাশোনা করবেন। তিনি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে যে দেশ দেবেন বলে কসম খেয়ে ওয়াদা করেছিলেন সেই দেশেই তিনি তোমাদের এখান থেকে নিয়ে যাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যোষেফ তার ভাইদের বললেন, দেখ, আমার মৃত্যুকাল আসন্ন। কিন্তু ঈশ্বর নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধান করবেন। অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে তিনি যে দেশ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখান থেকে তিনি তোমাদের সেই দেশে নিশ্চয়ই নিয়ে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্তিম শয্যায় যোষেফ তাঁর ভাইদের বললেন, “আমার মৃত্যুর সময় নিকট, কিন্তু আমি জানি ঈশ্বর তোমাদের যত্ন নেবেন এবং এই দেশ থেকে বাইরে নিয়ে যাবেন সেই দেশে, যে দেশ তিনি অব্রাহাম ইসহাক ও যাকোবকে দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ নিজের ভাইদেরকে বললেন, “আমি মরছি কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন এবং অব্রাহামের, ইসহাকের ও যাকোবের কাছে যে দেশ দিতে শপথ করেছেন তোমাদেরকে এ দেশ থেকে ঐ দেশে নিয়ে যাবেন।”