Genesis 50:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ বনি-ইসরাইলকে এই কসম করালেন, বললেন, আল্লাহ্‌ অবশ্য তোমাদের তত্ত্বাবধান করবেন, আর তোমরা এই স্থান থেকে আমার অস্থি নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যোষেফ ইস্রায়েলীদের দিয়ে একটি প্রতিজ্ঞা করিয়ে নিলেন ও বললেন, “ঈশ্বর নিঃসন্দেহে তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন, এবং তখন তোমাদের অবশ্যই আমার অস্থি এই স্থান থেকে বয়ে নিয়ে যেতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ ইস্রায়েল-সন্তানগণকে এই দিব্য করাইলেন, কহিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা এ স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ ইস্রায়েল-সন্তানগণকে এই দিব্য করাইলেন, কহিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা এই স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যোষেফ ইস্রায়েলীয়দের শপথ করিয়ে বললেন, “ঈশ্বর নিশ্চয়ই তোমাদের দেখাশোনা করবেন। এখান থেকে যাবার সময় তোমরা আমার হাড়গুলো তুলে নিয়ে যেয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসুফ ইসরাইলীয়দের কসম খাইয়ে বললেন, “আল্লাহ্‌ নিশ্চয়ই তোমাদের দেখাশোনা করবেন। এখান থেকে যাবার সময় তোমরা আমার হাড়গুলো তুলে নিয়ে যেয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ ইসরায়েলীদের শপথ করিয়ে এই নির্দেশ দিলেন, ঈশ্বর নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধান করবেন। তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমার অস্থি সঙ্গে নিয়ে যেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোষেফ তাঁর লোকদের একটি শপথ নিতে বললেন যে ঈশ্বর তাদের যখন নতুন দেশে নিয়ে যাবেন, তখন তারা যেন তাঁর অস্থি বহন করে নিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ ইস্রায়েলীয়দেরকে এই শপথ করালেন, বললেন, “ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন, আর তোমরা এ জায়গা থেকে আমার অস্থি নিয়ে যাবে।”