Genesis 50:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ একশত দশ বছর বয়সে ইন্তেকাল করলেন; আর লোকেরা তাঁর মৃতদহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়ে তা মিসর দেশে একটি কফিন বাক্সের মধ্যে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ 110 বছর বয়সে মারা গেলেন। আর তাঁরা তাঁকে সুগন্ধি বস্তু দ্বারা সংরক্ষণ করার পর তাঁর মৃতদেহ মিশরে একটি শবাধারের মধ্যে রেখে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ এক শত দশ বৎসর বয়সে মরিলেন; আর লোকেরা তাঁহার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়া তাহা মিসর দেশে এক শবাধারের মধ্যে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ একশত দশ বৎসর বয়সে মরিলেন; আর লোকেরা তাঁহার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়া তাহা মিসর দেশে এক শবাধারের মধ্যে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একশো দশ বছর বয়সে যোষেফ মারা গেলেন। তখন তাঁর দেহটা সুগন্ধি মসলা দিয়ে মৃতদেহ রাখবার একটা বাক্সে করে মিসরেই রাখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একশো দশ বছর বয়সে ইউসুফ ইন্তেকাল করলেন। তখন তাঁর মৃতদেহটা খোশবু-মসলা দিয়ে একটা কফিন বাক্সে করে মিসরেই রাখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন। লোকেরা তাঁর দেহে ক্ষয়নিবারক আরক লেপন করে মিশর দেশেই একটি শবাধারের মধ্যে রেখে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ 110 বছর বয়সে মিশরে মারা যান| চিকিৎসকরা তাঁর দেহে ঔষধ দিয়ে মিশরে এক কফিনের মধ্যে রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন; আর লোকেরা তাঁর দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়ে তা মিশর দেশে এক মৃতদেহ রাখার বাক্সর মধ্যে রাখল।