Genesis 50:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চল্লিশ দিন ধরে সেই কাজ করলো, কেননা সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিসরীয়েরা তাঁর জন্য সত্তর দিন ধরে শোক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা পুরো চল্লিশ দিন সময় নিলেন, কারণ সুগন্ধি বস্তু দ্বারা শবদেহ সংরক্ষণ করার জন্য এতখানিই সময় লাগত। আর মিশরীয়রা তাঁর জন্য সত্তর দিন শোক পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সেই কার্য্যে চল্লিশ দিন যাপন করিল, কেননা সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিবস লাগে; আর মিস্রীয়েরা তাঁহার নিমিত্তে সত্তর দিন যাবৎ শোক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কার্যে চল্লিশ দিন যাপন করিল, কেননা সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিবস লাগে; আর মিসরীয়েরা তাঁহার জন্য সত্তর দিন ধরিয়া শোক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তাঁদের চল্লিশ দিন কেটে গেল। এই কাজে চল্লিশ দিনই লাগত। মিসরীয়েরা ইস্রায়েলের জন্য সত্তর দিন ধরে শোক-প্রকাশের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তাঁদের চল্লিশ দিন কেটে গেল। এই কাজে চল্লিশ দিনই লাগত। মিসরীয়রা ইসরাইলের জন্য সত্তর দিন ধরে শোক-প্রকাশ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজে তাদের চল্লিশ দিন লাগল, কারণ চল্লিশ দিন ধরে ঐ আরক মালিশ করতে হত। মিশরীরা তাঁর জন্য সত্তর দিন শোক পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেহ বিশেষভাবে প্রস্তুত করার সময় কবর দেবার আগে তারা 40 দিন পর্যন্ত অপেক্ষা করল| তারপর 70 দিন ধরে মিশরীয়রা যাকোবের জন্য শোক পালন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিশরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে কাঁদল।