Genesis 50:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই শোকের দিন অতীত হলে ইউসুফ ফেরাউনের পরিজনকে বললেন, যদি আমি আপনাদের অনুগ্রহ লাভ করে থাকি, তবে ফেরাউনকে এই কথা বলুন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন শোকপালনকাল অতিবাহিত হয়ে গেল, তখন যোষেফ ফরৌণের রাজসভাসদদের কাছে গিয়ে বললেন, “আমি যদি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার হয়ে ফরৌণের কাছে একথা বলুন। তাঁকে বলুন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই শোকের দিন অতীত হইলে যোষেফ ফরৌণের পরিজনকে কহিলেন, যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে ফরৌণের কর্ণগোচরে এই কথা বলুন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই শোকের দিন অতীত হইলে যোষেফ ফরৌণের পরিজনকে কহিলেন, যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে ফরৌণের কর্ণগোচরে এই কথা বলুন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই শোক-প্রকাশের সময় পার হয়ে গেলে পর যোষেফ ফরৌণের বাড়ীর কর্মচারীদের বললেন, “যদি তোমরা আমার উপর সন্তুষ্ট থাক তবে ফরৌণকে গিয়ে আমার এই কথাটা জানাও যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শোক-প্রকাশের সময় পার হয়ে গেলে পর ইউসুফ ফেরাউনের বাড়ীর কর্মচারীদের বললেন, “যদি তোমরা আমার উপর সন্তুষ্ট থাক তবে ফেরাউনকে গিয়ে আমার এই কথাটা জানাও যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোকের কাল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যোষেফ ফারাও-এর সভাসদ্‌দের বললেন, আমার উপর যদি আপনাদের প্রসন্ন দৃষ্টি থাকে তাহলে আপনারা দয়া করে ফারাও-কে বলুন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোকের 70 দিন শেষ হলে যোষেফ ফরৌণের আধিকারিকদের বললেন, “ফরৌণকে দয়া করে এই কথা বলুন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই শোকের দিন চলে গেলে যোষেফ ফরৌণের আত্মীয়দেরকে বললেন, “যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে ফরৌণের কানে এই কথা বলুন,