Genesis 50:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পিতা আমাকে কসম করিয়ে বলেছেন, দেখ, আমি মারা যাচ্ছি, কেনান দেশে আমার জন্য যে কবর খনন করেছি, তুমি আমাকে সেই কবরে রেখো। অতএব আরজ করি, আমাকে যেতে দিন; আমি পিতাকে কবর দিয়ে আবার আসবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘আমার বাবা আমাকে দিয়ে এক প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন, “আমি মরতে চলেছি; কনান দেশে আমি নিজের জন্য যে কবর খুঁড়ে রেখেছি সেখানেই আমাকে কবর দিয়ো।” এখন আমাকে গিয়ে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন; পরে আমি ফিরে আসব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতা আমাকে দিব্য করাইয়া বলিয়াছেন, দেখ, আমি মরিতেছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করিয়াছি, তুমি আমাকে সেই কবরে রাখিও। অতএব বিনয় করি, আমাকে যাইতে দিউন; আমি পিতাকে কবর দিয়া আবার আসিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতা আমাকে দিব্য করাইয়া বলিয়াছেন, দেখ, আমি মরিতেছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করিয়াছি, তুমি আমাকে সেই কবরে রাখিও। অতএব বিনয় করি, আমাকে যাইতে দিউন; আমি পিতাকে কবর দিয়া আবার আসিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবা মারা যাবার সময় আমাকে এই বলে শপথ করিয়ে নিয়েছেন, আমি যেন কনান দেশে তাঁর ঠিক করে রাখা কবরটিতে তাঁর কবর দিই। তাঁকে এই অনুরোধ কর যেন তিনি সেই কাজের জন্য আমাকে যেতে দেন। তাঁকে বল কাজ শেষ করেই আমি আবার ফিরে আসব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা মারা যাবার সময় আমাকে এই বলে কসম খাইয়েছেন, আমি যেন কেনান দেশে তাঁর ঠিক করে রাখা কবরটিতে তাঁকে দাফন করি। তাঁকে এই অনুরোধ কর যেন তিনি সেই কাজের জন্য আমাকে যেতে দেন। তাঁকে বল কাজ শেষ করেই আমি আবার ফিরে আসব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর আগে পিতা আমাকে শপথ করিয়ে বলেছিলেন, কনান দেশে তিনি নিজের জন্য যে সমাধি তৈরী করিয়ে রেখেছিলেন সেই সমাধিতেই আমি যেন তাঁকে সমাধিস্থ করি। আমার নিবেদন, তিনি যেন দয়া করে আমাকে যাওয়ার অনুমতি দেন, পিতার সমাধির পর আমি আবার ফিরে আসব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘আমার পিতা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন আমি তাঁর কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তাঁকে কনান দেশে এক গুহায় সমাহিত করব| এই গুহা তিনি নিজের জন্য প্রস্তুত করেছিলেন| তাই দয়া করে আমার পিতাকে কবর দিতে দিন| তারপর আমি আবার আপনার কাছে আসব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বাবা আমাকে শপথ করিয়ে বলেছেন, দেখ, আমি যাচ্ছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করেছি, তুমি আমাকে সেই কবরে রেখো। অতএব অনুরোধ করি, আমাকে যেতে দিন; আমি পিতাকে কবর দিয়ে আবার আসব।”