Genesis 50:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন বললেন, যাও, তোমার পিতা তোমাকে যে কসম করিয়েছেন, তুমি সেই অনুসারে তাঁকে কবর দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ বললেন, “যাও ও তোমার বাবাকে কবর দাও, যেমনটি করার জন্য তিনি তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ কহিলেন, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছেন, তুমি তদনুসারে তাঁহার কবর দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ কহিলেন, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছেন, তুমি তদনুসারে তাঁহার কবর দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর উত্তরে ফরৌণ বলে পাঠালেন, “তিনি তোমাকে যে শপথ করিয়েছেন সেইমতই তুমি গিয়ে তাঁকে কবর দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর জবাবে ফেরাউন বলে পাঠালেন, “তিনি তোমাকে যে কসম খাইয়েছেন সেইমতই তুমি গিয়ে তাঁকে দাফন কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও বললেন, যাও, তোমার পিতা তোমাকে যেমন শপথ করিয়েছিলেন, সেই মতই তুমি তাঁর সমাধির ব্যবস্থা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ বললেন, “তোমার প্রতিজ্ঞা পালন কর| যাও তোমার পিতাকে কবর দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ বললেন, “যাও, তোমার বাবা তোমাকে যে শপথ করিয়েছেন, তুমি সেই অনুসারে তাঁর কবর দাও।”