Genesis 50:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ তাঁর পিতার কবর দিতে যাত্রা করলেন; আর ফেরাউনের গোলামেরা সকলে— তাঁর বাড়ির বয়ঃজ্যেষ্ঠ ও মিসর দেশের বয়ঃজ্যেষ্ঠরা সকলে— এবং ইউসুফের সকল পরিবার,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ তাঁর বাবাকে কবর দিতে গেলেন। ফরৌণের সব কর্মকর্তা যোষেফের সাথী হলেন—তাঁর দরবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিশরের সব বিশিষ্ট ব্যক্তিবর্গ—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ আপন পিতার কবর দিতে যাত্রা করিলেন; আর ফরৌণের দাসগণ সকলে—তাঁহার গৃহের প্রাচীনগণ ও মিসর দেশের প্রাচীনেরা সকলে—
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ আপন পিতার কবর দিতে যাত্রা করিলেন; আর ফরৌণের দাসগণ সকলে- তাঁহার গৃহের প্রাচীনগণ ও মিসর দেশের প্রাচীনেরা সকলে- এবং যোষেফের সকল পরিবার,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোষেফ তাঁর বাবাকে কবর দেবার জন্য গেলেন। ফরৌণের সব কর্মচারীরা, অর্থাৎ তাঁর দরবারের এবং মিসরের সমস্ত সম্মানিত লোকেরা যোষেফের সংগে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসুফ তাঁর বাবাকে দাফন করবার জন্য গেলেন। ফেরাউনের সব কর্মচারী, অর্থাৎ তাঁর দরবারের এবং মিসরের সমস্ত সম্মানিত লোক ইউসুফের সংগে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তখন তাঁর পিতাকে সমাধি দেওয়ার জন্য রওনা হলেন। ফারাও-এর পারিষদববর্গ, তাঁর দরবারের প্রবীণেরা এবং মিশরের প্রবীণ নেতৃবৃন্দ যোষেফের পরিবার, তাঁর ভাইয়েদের ও তাঁর পিতার পরিবারের সকলে তাঁর সঙ্গে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যোষেফ তাঁর পিতাকে সমাহিত করতে চললেন| ফরৌণের সমস্ত আধিকারিক, ফরৌণের নেতারা এবং মিশরের প্রবীণরা যোষেফের সাথে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ নিজের বাবার কবর দিতে যাত্রা করলেন; আর ফরৌণের দাসরা সবাই তাঁর বাড়ির প্রাচীনরা ও মিশর দেশের প্রাচীনেরা সবাই এবং যোষেফের সব পরিবার,