Genesis 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে যখন দুনিয়াতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল ও অনেক কন্যা জন্মগ্রহণ করলো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীতে মানুষের সংখ্যা যখন বাড়তে শুরু করল ও তাদের ঔরসে কন্যাসন্তানেরা জন্মাল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ যখন পৃথিবীর উপর নিজেদের সংখ্যা বাড়িয়ে চলল এবং তাদের মধ্যে অনেক মেয়েরও জন্ম হল তখন ঈশ্বরের সন্তানেরা এই মেয়েদের সুন্দরী দেখে যার যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ যখন দুনিয়ার উপর নিজেদের সংখ্যা বাড়িয়ে চলল এবং তাদের মধ্যে অনেক মেয়েরও জন্ম হল তখন আল্লাহ্‌র সন্তানেরা এই মেয়েদের সুন্দরী দেখে যার যাকে ইচ্ছা তাকেই বিয়ে করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। তাদের অনেক কন্যাসন্তানও জন্মগ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে মানুষের সংখ্যা ক্রমশঃ বেড়ে চলল| অনেকের অনেক কন্যা হল| ঈশ্বরের পুত্রেরা দেখল যে তারা সুন্দরী| সুতরাং ঈশ্বরের পুত্রেরা যার যাকে পছন্দ সে তাকে বিয়ে করল| এই নারীরা সন্তানের জন্ম দিল| তখন প্রভু বললেন, “মানুষ নেহাতই রক্তমাংসের জীব মাত্র| ওদের দ্বারা আমি আমার আত্মাকে চিরকাল পীড়িত হতে দেব না| আমি ওদের 120 বছর করে আয়ু দেব|” সেই সময় এবং পরবর্তীকালে পৃথিবীতে নেফিলিম জাতীয় মানুষরা বাস করত| প্রাচীনকাল থেকেই নেফিলিমরা মহাবীররূপে বিখ্যাত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এভাবে যখন পৃথিবীতে মানুষদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল ও অনেক মেয়ে জন্ম গ্রহণ করল,