Genesis 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় দুনিয়া আল্লাহ্র দৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিলো এবং দুনিয়া জোর-জুলুমে পরিপূর্ণ হয়েছিলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমতাবস্থায় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে নীতিভ্রষ্ট ছিল এবং হিংস্রতাতেও পরিপূর্ণ হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট ছিল, পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ঈশ্বরের কাছে গোটা দুনিয়াটাই পাপের দুর্গন্ধে এবং অত্যাচার-অবিচারে ভরে উঠেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আল্লাহ্র কাছে সারা দুনিয়াটাই গুনাহের দুর্গন্ধে এবং জোর-জুলুমে ভরে উঠেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট ও দৌরাত্মে পরিপূর্ণ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর নীচে পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন যে মানুষ তা ধ্বংস করেছে| সর্বত্র হিংসাত্মক ক্রিয়াকলাপ| মানুষ দুষ্ট এবং নিষ্ঠুর হয়ে গেছে এবং নিজেদের জীবন নষ্ট করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের পৃথিবী ঈশ্বরের সামনে ভ্রষ্ট ও মন্দতায় পরিপূর্ণ ছিল।