Genesis 6:3 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ বললেন, আমার রূহ্‌ মানুষের মধ্যে চিরকাল ধরে অবস্থান করবেন না, কেননা তারা মরণশীল; পক্ষান্তরে তাদের সময় এক শত বিশ বছর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু বললেন, “আমার আত্মা অনন্তকাল ধরে মানুষের সাথে বিবাদ করবেন না, কারণ তারা নশ্বর; তাদের আয়ু হবে 120 বছর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না, তাহাদের বিপথগমনে তাহারা মাংসমাত্র; পরন্তু তাহাদের সময় এক শত বিংশতি বৎসর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না,তাহাদের বিপথগমনে তাহারা মাংসমাত্র; পরন্তু তাহাদের সময় একশত বিংশতি বৎসর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে সদাপ্রভু বললেন, “আমার আত্মা চিরকাল ধরে মানুষকে চেতনা দিতে থাকবেন না, কারণ মানুষ মৃত্যুর অধীন। আমি তাদের আরও একশো বিশ বছর সময় দিচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে মাবুদ বললেন, “আমার রূহ্‌ চিরকাল ধরে মানুষকে চেতনা দিতে থাকবেন না, কারণ মানুষ মৃত্যুর অধীন। আমি তাদের আরও একশো বিশ বছর সময় দিচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন বললেন, আমার দেওয়া প্রাণবায়ু মানুষের মধ্যে চিরকাল থাকবে না, কারণ মানুষ মাংসপিণ্ড মাত্র। তার আয়ু হবে একশো কুড়ি বছর।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন থাকবে না, কারণ তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কুড়ি বছর হবে।”