Genesis 6:4 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় দুনিয়াতে মহাবীরেরা ছিল এবং তার পরেও আল্লাহ্র পুত্রেরা মানুষের কন্যাদের সংগে মিলিত হলে তাদের গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো। তারাই ছিল সেকালের প্রসিদ্ধ বীর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যুগে পৃথিবীতে নেফিলীমরা বসবাস করত—এবং পরবর্তীকালেও করত—যখন ঈশ্বরের ছেলেরা মানুষের মেয়েদের সঙ্গে সহবাস করল এবং তাদের মাধ্যমে সন্তানসন্ততি লাভ করল। তারাই প্রাচীনকালের বীরপুরুষ, বিখ্যাত মানুষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল, এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল, এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের নিকটে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সন্তানদের সংগে এই মেয়েদের মিলনের ফলে যে সন্তানদের জন্ম হল তারা ছিল পুরানো দিনের নাম-করা শক্তিশালী লোক। সেই সময় এবং তার পরেও পৃথিবীতে নেফিলীয় নামে এক জাতের লোক ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র সন্তানদের সংগে এই মেয়েদের মিলনের ফলে যে সন্তানদের জন্ম হল তারা ছিল পুরানো দিনের নাম-করা শক্তিশালী লোক। সেই সময় এবং তার পরেও দুনিয়াতে নেফিলীয় নামে এক জাতের লোক ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনকার দিনে পৃথিবীতে বিশালাকায় মানবগোষ্ঠীর বাস ছিল। দিব্যপুরুষেরা মানবকন্যাদের সঙ্গে সহবাস করলে তাদের গর্ভেও অনেক সন্তান জন্মগ্রহণ করল। তারাই ছিল সেইকালের বিখ্যাত বীরপুরুষ।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের পৃথিবীতে মহাবীররা ছিল এবং তার পরেও ঈশ্বরের ছেলেরা মানুষদের মেয়েদের কাছে গেলে তাদের গর্ভে ছেলেমেয়ে জন্মাল, তারাই সেকালের প্রসিদ্ধ বীর।