Genesis 6:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই মাবুদ দুনিয়াতে মানবজাতি সৃষ্টি করার দরুন অনুশোচনা করলেন ও মনে কষ্ট পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীতে মানবজাতিকে তৈরি করেছেন বলে সদাপ্রভু মর্মাহত হলেন, এবং তাঁর অন্তর গভীর মর্মবেদনায় ভরে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই, সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্ম্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন, ও মনঃপীড়া পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন, ও মনঃপীড়া পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সদাপ্রভু অন্তরে ব্যথা পেলেন। তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন বলে দুঃখিত হয়ে বললেন, “আমার সৃষ্ট মানুষকে আমি পৃথিবীর উপর থেকে মুছে ফেলব; আর তার সংগে সমস্ত জীবজন্তু, বুকে-হাঁটা প্রাণী ও আকাশের পাখীও মুছে ফেলব। এই সব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে মাবুদ অন্তরে ব্যথা পেলেন। তিনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন বলে দুঃখিত হয়ে বললেন, “আমার সৃষ্ট মানুষকে আমি দুনিয়ার উপর থেকে মুছে ফেলব; আর তার সংগে সমস্ত জীবজন্তু, বুকে-হাঁটা প্রাণী ও আকাশের পাখীও মুছে ফেলব। এই সব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভু পরমেশ্বর দুঃখিত হলেন এবং অন্তরে গভীর ব্যথা অনুভব করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্যে প্রভুর অনুশোচনা হল এবং তাঁর হৃদয় বেদনায় পূর্ণ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের সৃষ্টির জন্য দুঃখিত হলেন ও মনে আঘাত পেলেন।