Genesis 6:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নূহের বংশ-বৃত্তান্ত এই। নূহ্‌ তাঁর সময়কার লোকদের মধ্যে ধার্মিক ও খাঁটি লোক ছিলেন এবং তিনি আল্লাহ্‌র সঙ্গে গমনাগমন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল নোহ ও তাঁর পরিবারের বিবরণ। নোহ তাঁর সমকালীন লোকদের মধ্যে এক ধার্মিক, অনিন্দনীয় লোক ছিলেন, আর তিনি বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[9-10] নোহের বংশ-বৃত্তান্ত এই। নোহ তাৎকালিক লোকদের মধ্যে ধার্ম্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও যেফৎ নামে তিন পুত্রের জন্ম দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নোহের বংশ-বৃত্তান্ত এই। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল নোহের জীবনের কথা। নোহ একজন সৎ লোক ছিলেন। তাঁর সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি। ঈশ্বরের সংগে তাঁর যোগাযোগ-সম্বন্ধ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল নূহের জীবনের কথা। নূহ্‌ একজন সৎ লোক ছিলেন। তাঁর সময়কার লোকদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি। আল্লাহ্‌র সংগে তাঁর যোগাযোগ-সম্বন্ধ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নোহের কাহিনীঃ নোহ তখনকার লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধপুরুষ ছিলেন। তিনি ঈশ্বরের সান্নিধ্যে জীবন যাপন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল নোহের পরিবারের বৃত্তান্ত| নোহ তাঁর প্রজন্মের একজন ভাল ও সৎ মানুষ ছিলেন এবং তিনি সর্বদা ঈশ্বরকে অনুসরণ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নোহ সেই সময়ের লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন।