Genesis 7:13 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন নূহ্‌ এবং সাম, হাম ও ইয়াফস নামে নূহের পুত্ররা এবং তাঁদের সঙ্গে নূহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই নোহ ও তাঁর স্ত্রী এবং তাঁর ছেলেরা—শেম, হাম ও যেফৎ, ও তিন পুত্রবধূ সেই জাহাজে প্রবেশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন নোহ, এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের পুত্রগণ, এবং তাঁহাদের সহিত নোহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন নোহ, এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের পুত্রগণ এবং তাঁহাদের সহিত নোহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন বৃষ্টি পড়তে আরম্ভ করল সেই দিন নোহ, তাঁর স্ত্রী, তাঁর ছেলে শেম, হাম ও যেফৎ এবং তাঁর তিন ছেলের স্ত্রীরা গিয়ে জাহাজে উঠেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন বৃষ্টি পড়তে শুরু করল সেই দিন নূহ, তাঁর স্ত্রী, তাঁর ছেলে সাম, হাম ও ইয়াফস এবং তাঁর তিন ছেলের স্ত্রীরা গিয়ে জাহাজে উঠেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনই নোহ এবং তাঁর পুত্রেরা, শেম, হাম ও যাফত, নোহের স্ত্রী এবং তাঁর তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন নোহ এবং শেম, হাম ও যেফৎ নামে নোহের ছেলেরা এবং তাঁদের সঙ্গে নোহের স্ত্রী ও তিন ছেলের বউরা জাহাজে প্রবেশ করলেন।