Genesis 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাণবায়ুবিশিষ্ট সব রকমের জীবজন্তু জোড়ায় জোড়ায় জাহাজে নূহের কাছে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাণবায়ুবিশিষ্ট সব প্রাণী জোড়ায় জোড়ায় নোহের কাছে এল এবং জাহাজে প্রবেশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাণবায়ুবিশিষ্ট সর্ব্বপ্রকার জীবজন্তু যোড়া যোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকা সব প্রাণীরাই জোড়ায় জোড়ায় নোহের কাছে জাহাজে গিয়ে উঠেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকা সব প্রাণীই জোড়ায় জোড়ায় নূহের কাছে জাহাজে গিয়ে উঠেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও সকল জাতের জীবজন্তু জোড়ায় জোড়ায় নোহের সঙ্গে জাহাজে প্রবেশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত জন্তু জানোয়ার, পাখী ইত্যাদি নোহর সঙ্গে নৌকোতে উঠলো। প্রাণবায়ু বিশিষ্ট সমস্ত পশুপাখী নৌকাতে জোড়ায়় জোড়ায়় থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের কাছে প্রবেশ করল।