Genesis 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত তাঁর প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী-পুরুষ প্রবেশ করলো। পরে মাবুদ তাঁর পেছনের দরজা বন্ধ করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব পশু ভিতরে ঢুকল, তারা ছিল প্রত্যেকটি জীবিত প্রাণীর মদ্দা ও মাদি পশু, ঠিক যেভাবে ঈশ্বর নোহকে আদেশ দিয়েছিলেন। পরে সদাপ্রভু তাঁকে ভিতর থেকে বন্ধ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাঁহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাঁহার পশ্চাতের দ্বার বদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর নোহকে আদেশ দেবার সময় যা বলেছিলেন সেই অনুসারে স্ত্রী-পুরুষ মিলেই তারা উঠেছিল। এর পর সদাপ্রভু জাহাজের দরজাটা বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ নূহ্‌কে হুকুম দেবার সময় যা বলেছিলেন সেই অনুসারে স্ত্রী-পুরুষ মিলেই তারা উঠেছিল। এর পর মাবুদ জাহাজের দরজাটা বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নোহকে ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী সকল জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ জাহাজে প্রবেশ করল। তারপর ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যেমন আদেশ দিয়েছিলেন, নোহ সেই অনুসারে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক এক জোড়া নৌকোতে তুললে, প্রভু বাইরে থেকে নৌকোর দরজা বন্ধ করে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলতঃ তাঁর প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী ও পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তাঁর জন্য পিছনের দরজা বন্ধ করলেন।