Genesis 7:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াতে বন্যা হল; তাতে পানি বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উপরে ভেসে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চল্লিশ দিন ধরে পৃথিবীতে বন্যা হল, আর যেমন যেমন জল বেড়েছিল, তেমন তেমন জাহাজটিকে সেই জল ভূতল থেকে উঁচুতে তুলে ধরেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চল্লিশ দিন পর্য্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল, তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল; তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর থেকে চল্লিশ দিন ধরে পৃথিবীতে বন্যার জল বেড়েই চলল। জল বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর থেকে চল্লিশ দিন ধরে দুনিয়াতে বন্যার পানি বেড়েই চলল। পানি বেড়ে যাওয়াতে জাহাজটা মাটি ছেড়ে উপরে ভেসে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশ দিন অবিরত বর্ষণে পৃথিবী প্লাবিত হল। জল বেড়ে যাওয়ার ফলে জাহাজটি মাটি ছেড়ে অনেক উপরে ভেসে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীতে 40 দিন ধরে বন্যা চলল| জলের মাত্রা ক্রমশঃ উঁচু হতে লাগল আর সেই নৌকো মাটি ছেড়ে জলের উপরে ভাসতে থাকলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে বন্যা হল, তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উঠল।