Genesis 7:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়াতে পানি অত্যন্ত প্রবল হল, আসমানের নিচে সমস্ত মহাপর্বত ডুবে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জল পৃথিবীর উপর খুব বেড়ে গেল, ও সমগ্র আকাশমণ্ডলের নিচে অবস্থিত সব উঁচু উঁচু পাহাড়-পর্বত ঢাকা পড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল, আকাশমণ্ডলের অধঃস্থিত সকল মহাপর্ব্বত মগ্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হইল, আকাশমণ্ডলের অধঃস্থিত সকল মহাপর্বত মগ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর উপরে জল কেবল বেড়েই চলল; ফলে যেখানে যত বড় বড় পাহাড় ছিল সব ডুবে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার উপরে পানি কেবল বেড়েই চলল; ফলে যেখানে যত বড় বড় পাহাড় ছিল সব ডুবে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীতে বন্যার জলোচ্ছ্বাস এত প্রচণ্ড হল যে আকাশের নীচে সুউচ্চ পর্বতগুলি জলমগ্ন হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জল এত বাড়লো যে সবচেয়ে উঁচু পর্বতগুলো পর্যন্ত ডুবে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হল, আকাশমণ্ডলের নীচের সব মহাপর্বত ডুবে গেল।