Genesis 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার উপরে পনের হাত পানি উঠে প্রবল হল, পর্বতগুলো ডুবে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলস্তর 6.8 মিটারেরও বেশি উচ্চতায় উঠে গেল ও পাহাড়-পর্বতগুলি ঢাকা পড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার উপরে পনের হাত জল উঠিয়া প্রবল হইল, পর্ব্বত সকল মগ্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার উপরে পনের হাত জল উঠিয়া প্রবল হইল, পর্বত সকল মগ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত পাহাড়-পর্বত ডুবিয়ে জল আরও পনেরো হাত উপরে উঠে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত পাহাড়-পর্বত ডুবিয়ে পানি আরও পনেরো হাত উপরে উঠে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতগুলির উপর দিয়ে বন্যার জল ছাপিয়ে গেল এবং জলস্তর বাড়তে বাড়তে পর্বত চূড়ার উপরে পনেরো হাত উঁচু হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বতগুলোর মাথা ছাপিয়ে জল বাড়তে লাগল| সবচেয়ে উঁচু পর্বতের উপরেও 20 ফুটের বেশী জল দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার উপরে পনেরো হ্যাঁ ত জল উঠে প্রবল হল, পর্বত সকল ডুবে গেল।