Genesis 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আসমানের পাখিদেরও স্ত্রী-পুরুষ নিয়ে প্রত্যেক জাতের সাত জোড়া করে, সারা দুনিয়াতে তাদের বংশ রক্ষা করার জন্য নিজের সঙ্গে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সব ধরনের পাখির মধ্যে সাত জোড়া করে, মদ্দা ও মাদিকেও সাথে নিয়ো, যেন পৃথিবীর সর্বত্র তাদের বিভিন্ন প্রজাতি রক্ষা পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত যোড়া, সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আকাশের পক্ষীদেরও স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশে উড়ে বেড়ায় এমন শুচি পাখীদের মধ্য থেকেও স্ত্রী-পুরুষ মিলিয়ে সাত জোড়া করে তোমার সংগে নেবে। পৃথিবীর উপর তাদের বংশ বাঁচিয়ে রাখবার জন্যই তুমি তা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আকাশে উড়ে বেড়ায় এমন পাক পাখীদের মধ্য থেকেও স্ত্রী-পুরুষ মিলিয়ে সাত জোড়া করে তোমার সংগে নেবে। দুনিয়ার উপর তাদের বংশ বাঁচিয়ে রাখবার জন্যই তুমি তা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাখিদেরও স্ত্রী পুরুষে মিলিয়ে সাতজোড়া সঙ্গে নেবে যাতে পৃথিবীতে তাদেরও বংশরক্ষা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত রকম পাখীর সাতটি করে জোড়া নেবে| এর ফলে পৃথিবীর অন্যান্য সমস্ত পশুপাখী আমি ধ্বংস করে ফেলার পরেও এইসব পশুপাখী সম্পূর্ণভাবে বংশলোপের হাত থেকে রক্ষা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক এক জোড়া এবং আকাশের পাখিদেরও স্ত্রীপুরুষ নিয়ে প্রত্যেক জাতির সাত সাত জোড়া, সমস্ত ভূমণ্ডলে তাদের বংশ রক্ষার জন্য নিজের সঙ্গে রাখ।