Genesis 7:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সাত দিন পর আমি দুনিয়াতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে দুনিয়া থেকে মুছে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সাত দিন পর আমি পৃথিবীতে চল্লিশ দিন ও চল্লিশ রাত পর্যন্ত চলতে থাকা বৃষ্টি পাঠাব, এবং আমার তৈরি করা প্রত্যেকটি জীবিত প্রাণীকে আমি পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে ফেলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্ম্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আর সাত দিন পরে পৃথিবীর উপরে বৃষ্টি পড়বার ব্যবস্থা করব। তাতে চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে বৃষ্টি পড়তে থাকবে। আমি ভূমিতে যে সব প্রাণী সৃষ্টি করেছি তাদের প্রত্যেকটিকে পৃথিবীর উপর থেকে মুছে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আর সাত দিন পরে দুনিয়ার উপরে বৃষ্টি পড়বার ব্যবস্থা করব। তাতে চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে বৃষ্টি পড়তে থাকবে। আমি ভূমিতে যে সব প্রাণী সৃষ্টি করেছি তাদের প্রত্যেকটিকে দুনিয়ার উপর থেকে মুছে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন পরে আমি পৃথিবীতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টিপাত করব এবং আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন থেকে ঠিক সাতদিন পরে আমি পৃথিবীতে প্রবল বর্ষণ ঘটাবো| 40 দিন 40 রাত ধরে বৃষ্টি হবে| আমি পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস করে দেব| যা কিছু আমি সৃষ্টি করেছি, সব নিশ্চিহ্ন হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সাত দিনের র পর আমি পৃথিবীতে চল্লিশ দিন রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্টি যাবতীয় প্রাণীকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করব।”