Genesis 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নূহের প্রতি আল্লাহ্র হুকুম অনুসারে পাক ও নাপাক পশুর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুচিশুদ্ধ ও অশুচি পশুদের, পাখিদের ও সরীসৃপ সব প্রাণীর মদ্দা ও মাদিরা জোড়ায় জোড়ায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে শুচি অশুচি পশুর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে শুচি অশুচি পশুর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর নোহকে আদেশ দেবার সময় যা বলেছিলেন সেইভাবে শুচি ও অশুচি পশু, পাখী ও বুকে-হাঁটা প্রাণীরা স্ত্রী-পুরুষ মিলে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নোহের কাছে গিয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ নূহ্কে হুকুম দেবার সময় যা বলেছিলেন সেইভাবে পাক ও নাপাক পশু, পাখী ও বুকে-হাঁটা প্রাণীরা স্ত্রী-পুরুষ মিলে জোড়ায় জোড়ায় সেই জাহাজে নূহের কাছে গিয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর নোহকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মত প্রত্যেক জাতের শুচি ও অশুচি পশু, পাখি এবং ভূচর যাবতীয় প্রাণীর স্ত্রী-পুরুষ সহ জোড়া জোড়া নোহের সঙ্গে জাহাজে প্রবেশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত শুচি ও অশুচি পশুপাখী এবং মাটিতে যারা বুকে হেঁটে চলে সেইসব প্রাণী
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নোহের প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে শুচি অশুচি পশুর