Genesis 8:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই কবুতরটি সন্ধ্যাকালে তাঁর কাছে ফিরে আসল; দেখ, তার ঠোঁটে জলপাই গাছের একটি নতুন পাতা ছিল; এতে নূহ্‌ বুঝলেন যে, ভূমির উপরে পানি হ্রাস পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যাবেলায় যখন সেই পায়রাটি তাঁর কাছে ফিরে এল, তখন সেটির চঞ্চুতে ছিল জলপাই গাছের একটি টাটকা পাতা! তখন নোহ জানতে পারলেন যে পৃথিবী থেকে জল সরে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং কপোতটি সন্ধ্যাকালে তাঁহার নিকটে ফিরিয়া আসিল; আর দেখ, তাহার চঞ্চুতে জিতবৃক্ষের একটী নবীন পত্র ছিল; ইহাতে নোহ বুঝিলেন, ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং কপোতটি সন্ধ্যাকালে তাঁহার নিকটে ফিরিয়া আসিল; আর দেখ, তাহার মুখে জলপাই বৃক্ষের একটি নবীন পত্র ছিল; ইহাতে নোহ বুঝিলেন যে, ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধ্যাবেলা কবুতরটা জাহাজে নোহের কাছে ফিরে আসল আর তার ঠোঁটে ছিল জলপাই গাছ থেকে এইমাত্র ছিঁড়ে আনা একটা পাতা। এতে নোহ বুঝতে পারলেন মাটির উপর থেকে জল কমে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধ্যাবেলা কবুতরটা জাহাজে নূহের কাছে ফিরে আসল আর তাঁর ঠোঁটে ছিল জলপাই গাছ থেকে এইমাত্র ছিঁড়ে আনা একটা পাতা। এতে নূহ্‌ বুঝতে পারলেন মাটির উপর থেকে পানি কমে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যা বেলায় সেটি তাঁর কাছে ফিরে এল, দেখা গেল তার ঠোঁটে জলপাই গাছের একটি কচি পাতা রয়েছে। সেই পাতা দেখে নোহ বুঝলেন যে মাটির উপর থেকে জল সরে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সেদিন বিকেলে পায়রাটা জলপাইয়ের একটা কচি পাতা ঠোঁটে নিয়ে ফিরে এল| পৃথিবীতে যে আবার ডাঙা জেগে উঠতে শুরু করেছে ঐ কচি পাতাটি তারই চিহ্ন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ঘুঘুটি সন্ধ্যাবেলায় তাঁর কাছে ফিরে এল; আর দেখ, তার ঠোঁটে জিতগাছের একটা নতুন পাতা ছিল; এতে নোহ বুঝলেন, মাটির ওপরে জল কমেছে।