Genesis 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পানি ক্রমশ ভূমির উপর থেকে সরে গিয়ে এক শত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী থেকে জল সরার প্রক্রিয়া অব্যাহত রইল। 150 দিন পর জল নিচে নামল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জল ক্রমশঃ ভূমির উপর হইতে সরিয়া গিয়া এক শত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জল ক্রমশঃ ভূমির উপর হইতে সরিয়া গিয়া একশত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে মাটির উপরকার জল সরে যেতে থাকল, আর বন্যা শুরু হওয়ার একশো পঞ্চাশ দিন পরে দেখা গেল জল অনেক কমে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে মাটির উপরকার পানি সরে যেতে থাকল, আর বন্যা শুরু হওয়ার একশো পঞ্চাশ দিন পরে দেখা গেল পানি অনেক কমে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধরাপৃষ্ঠ থেকে জল ক্রমশঃ সরে যেতে লাগল এবং একশো পঞ্চাশ দিন পরে জলরাশি অপসৃত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর উপর থেকে জলরাশি ক্রমশঃ নেমে যেতে লাগল| 150 দিন পরে জল এতটাই নেমে গেল যে নৌকোটা আবার মাটি স্পর্শ করলো| নৌকা গিয়ে ঠেকল অরারটের একটা পর্বতে| সেটা ছিল সপ্তম মাসের 17 তম দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জল ক্রমশঃ মাটির ওপর থেকে সরে গিয়ে একশো পঞ্চাশ দিনের র শেষে কমে গেল।