Genesis 9:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নূহ্‌ আঙ্গুর-রসের ঘুম থেকে জেগে উঠে তাঁর নিজের প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নোহ যখন তাঁর নেশার ঘোর কাটিয়ে উঠলেন ও জানতে পারলেন তাঁর ছোটো ছেলে তাঁর প্রতি ঠিক কী আচরণ করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নেশা কেটে গেলে পর নোহ তাঁর ছোট ছেলের ব্যবহারের কথা জানতে পারলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নেশা কেটে গেলে পর নূহ্‌ তাঁর ছোট ছেলের ব্যবহারের কথা জানতে পারলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুরার নেশা কেটে যাওয়ার পর নোহ তাঁর কনিষ্ঠ পুত্রের আচরণের কথা জানতে পারলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষারসের প্রভাবে নোহ ঘুমিয়ে পড়েছিলেন| তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন জানতে পারলেন তাঁর তরুণ পুত্র হাম তাঁর প্রতি কি করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নোহ আঙ্গুর রসের ঘুম থেকে জেগে উঠে তাঁর প্রতি ছোট ছেলের আচরণ জানতে পারলেন।