Genesis 9:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আরও বললেন, সামের আল্লাহ্ মাবুদ কর্তৃক দোয়া লাভ করুন; কেনান তার গোলাম হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আরও বললেন, “শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য হোন! কনান শেমের দাস হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কনান তাহার দাস হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কনান তাহার দাস হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আরও বললেন, “ধন্য শেমের ঈশ্বর সদাপ্রভু। কনান শেমের চাকর হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আরও বললেন, “সমস্ত প্রশংসা মাবুদের, যিনি সামের আল্লাহ্। কেনান সামের গোলাম হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও বললেন, ধন্য প্রভু, শেম-এর আরাধ্য ঈশ্বর, কনান হোক তার দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নোহ আরও বললেন, “শেমের প্রভু ঈশ্বরের প্রশংসা কর! কনান যেন শেমের দাস হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আরও বললেন, “শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কনান তার দাস হোক।