Habakkuk 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই জাতি বাদশাহ্দেরকে বিদ্রূপ করে এবং শাসনকর্তারা তার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গগুলোকে উপহাস করে ও মাটির ঢিবি তৈরি করে তা হস্তগত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা রাজাদের বিদ্রুপ করে আর শাসকদের অবজ্ঞা করে। তারা সব উঁচু প্রাচীরে সুরক্ষিত নগরের উপহাস করে; মাটি স্তূপ করে সেইসব নগর অধিকার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জাতি রাজগণকে বিদ্রূপ করে, এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে, ও ধূলি রাশীকৃত করিয়া তাহা হস্তগত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জাতি রাজগণকে বিদ্রূপ করে, এবং অধ্যক্ষগণ তাহার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গ সমস্তকে উপহাস করে, ও ধূলি রাশীকৃত করিয়া তাহা হস্তগত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা রাজাদের ঠাট্টা-বিদ্রূপ করে আর শাসনকর্তাদের টিট্কারি দেয়। দুর্গগুলো দেখে তারা হাসে; তারা দেয়াল পার হবার জন্য পাথরের ঢিবি তৈরী করে সেই দুর্গগুলো দখল করে নেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বাদশাহ্দের ঠাট্টা-বিদ্রূপ করে আর শাসনকর্তাদের টিট্কারি দেয়। কেল্লাগুলো দেখে তারা হাসে; তারা দেয়াল পার হবার জন্য পাথরের ঢিবি তৈরী করে সেই কেল্লাগুলো দখল করে নেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৃপতিদের বিদ্রূপ করে তারা, শাসকেরা তাদের উপহাসের পাত্র। তাদের রোধ করতে পারে না কোনও দুর্গ, প্রাকারের গায়ে মাটির স্তূপ গড়ে নিয়ে তারা দূর্গ অধিকার করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বাবিল সৈন্যরা অন্য জাতির রাজাদের দেখে হাসবে| বিদেশী শাসকরা তাদের কাছে ঠাট্টার মতো মনে হবে| বাবিল সৈন্যরা শহরের লম্বা এবং শক্ত দেওয়াল দেখে হাসবে| সৈন্যরা উঁচু দেওয়ালের চূড়ো পর্যন্ত সহজেই মাটির রাস্তা তৈরী করে সহজেই শহরগুলিকে পরাস্ত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তারা রাজাদের উপহাস করে এবং শাসকেরা শুধুমাত্র উপহাসের পাত্র; তারা প্রতিটি দুর্গের প্রতি উপহাস করে এবং তারা ধূলোরাশি জড়ো করে এবং তাদের নেয়।