Habakkuk 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চোখ এমন নির্মল যে মন্দ দেখতে পার না এবং দুষ্কর্মের প্রতি তুমি দৃষ্টিপাত করতে পার না, তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করছো? আর দুর্জন নিজের চেয়ে ধার্মিক লোককে গ্রাস করলে কেন নীরব থাক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার চোখ এত পবিত্র যে মন্দ দেখতে পারে না; তুমি দুষ্কর্ম সহ্য করতে পারো না। তবে কেন তুমি বিশ্বাসঘাতকদের সহ্য করছ? কেন তুমি নীরব রয়েছ যখন দুষ্টরা তাদের থেকে যারা ধার্মিক তাদের গ্রাস করছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এমন নির্ম্মলচক্ষু যে মন্দ দেখিতে পার না, এবং দুষ্কার্য্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পার না, তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জ্জন আপনার অপেক্ষা ধার্ম্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাক?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এমন নির্মলচক্ষু যে মন্দ দেখিতে পার না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পার না, তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এত খাঁটি যে, তুমি মন্দের দিকে তাকাতে পার না এবং অন্যায় সহ্য করতে পার না। তাহলে তুমি কেমন করে সেই বিশ্বাসঘাতকদের ভাল চোখে দেখছ? দুষ্টেরা যখন তাদের চেয়ে ভাল লোকদের গ্রাস করে তখন কেন তুমি চুপ করে থাক?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এত খাঁটি যে, তুমি খারাপীর দিকে তাকাতে পার না এবং অন্যায় সহ্য করতে পার না। তাহলে তুমি কেমন করে সেই বেঈমানদের ভাল চোখে দেখছ? দুষ্টেরা যখন তাদের চেয়ে ভাল লোকদের গ্রাস করে তখন কেন তুমি চুপ করে থাক?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মহাপবিত্র, সহ্য কর না কোনও অন্যায়, তবে কেমন করে তুমি সহ্য করছ এই মন্দ লোকদের? এদের তুলনায় যারা ভাল, তাদের এরা গ্রাস করছে! কি করে নীরব রয়েছ তুমি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার চোখগুলি খুবই শুদ্ধ! আপনি কি করে মন্দের দিকে তাকাতে পারবেন? লোকরা যে পাপ করে তা আপনি সহ্য করতে পারেন না| তাহলে ঐ অসৎ‌ লোকরা যে জয়ী হচ্ছে তা আপনি কি করে দেখবেন? আপনি যখন দেখেন যে ভালো লোকরা আমাদের চেয়েও দুষ্ট লোকদের দ্বারা পরাজিত হচ্ছে তখন কেন কোন প্রতিকার করেন না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চোখ মন্দতার উপরে খুব পবিত্র এবং তুমি মন্দ কাজ সহ্য করতে পারো না, কেন তুমি বিশ্বাসঘাতকদের প্রতি দয়া করেছ? আর দুষ্টরা ধার্মিক লোককে যখন গ্রাস করে তখন কেন তুমি চুপ করে থাকো?