Habakkuk 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সকলকে বড়শিতে তুলে, তাদেরকে নিজের জালে ধরে, খালুইতে একত্র করে; এজন্য সে আনন্দিত ও উল্লসিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্ট শত্রু তাদের সকলকে বড়শিতে তোলে, সে তাদেরকে নিজের জালে ধরে, তারপর টানা-জালে তাদের একত্রিত করে; তাই সে আনন্দ করে ও উল্লসিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকলকে বড়শীতে তুলে, তাহাদিগকে নিজ জালে ধরে, খালুইতে একত্র করে; এই জন্য সে আনন্দিত ও উল্লাসিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকলকে বড়শিতে তুলে, তাহাদিগকে নিজ জালে ধরে, খালুইতে একত্র করে; এই জন্য সে আনন্দিত ও উল্লসিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলীয়েরা বড়শী দিয়ে তাদের সবাইকে টেনে তোলে কিম্বা জাল দিয়ে তাদের ধরে বা টানা-জালে তাদের একত্র করে; আর তাই তারা আনন্দ করে, খুশী হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনীয়রা বড়শী দিয়ে তাদের সবাইকে টেনে তোলে কিংবা জাল দিয়ে তাদের ধরে বা টানা-জালে তাদের একত্র করে; আর তাই তারা আনন্দ করে, খুশী হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কলদীয়েরা সকলকে বড়শিতে গেঁথে তুলেছে, জাল ফেলে ধরেছে, আবদ্ধ করেছে বেড়াজালে, তারপর ফেটে পড়ছে আনন্দে ও উল্লাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রু বঁড়শি এবং জাল দিয়ে তাদের সবাইকে ধরছে| শত্রু তাদের জাল দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং শত্রু যা ধরছে তাতে খুবই খুশী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সবাইকে বঁড়শি করে উপরে তোলা হয়, তাদের মাছ ধরা জালে তাদের ধরে, নিজেরদের জালের মধ্যে তাদের জড়ো করে, এই কারণে তারা আনন্দিত ও উল্লাসিত হয়।