Habakkuk 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সে তার জালের উদ্দেশে কোরবানী করে ও তার খালুইয়ের উদ্দেশে ধূপ জ্বালায়; কেননা তা দ্বারা তার অংশ পুষ্ট ও তার খাদ্য মেদযুক্ত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে সে তার জালের উদ্দ্যেশ্যে বলি উৎসর্গ করে এবং টানা-জালের প্রতি ধূপ জ্বালায়, কারণ তার জালের কারণেই সে বিলাসিতায় বাস করে এবং পছন্দতম খাবার উপভোগ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সে আপন জালের উদ্দেশে বলিদান করে, ও আপন খালুইয়ের উদ্দেশে ধূপ জ্বালায়; কেননা তদ্দ্বারা তাহার অংশ পুষ্ট ও তাহার খাদ্য মেদোযুক্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সে আপন জালের উদ্দেশে বলিদান করে, ও আপন খালুইয়ের উদ্দেশে ধূপ জ্বালায়; কেননা তদ্দ্বারা তাহার অংশ পুষ্ট ও তাহার খাদ্য মেদযুক্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তারা তাদের জালের উদ্দেশে পশু উৎসর্গ করে এবং টানা-জালের উদ্দেশে ধূপ জ্বালায়, কারণ তাদের জাল দিয়েই তারা অনেক লাভ করে এবং ভাল ভাল খাবার খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তারা তাদের জালের উদ্দেশে পশু-উৎসর্গ করে এবং টানা-জালের উদ্দেশে ধূপ জ্বালায়, কারণ তাদের জাল দিয়েই তারা অনেক লাভ করে এবং ভাল ভাল খাবার খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তারা তাদের জালের উদ্দেশে বলিদান করে, পূজা করে ধূপদীপ জ্বেলে। কারণ এগুলি তাদের সমৃদ্ধি এনে দেয়, করে দেয় সুস্বাদু খাদ্যের সংস্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার জাল তাকে ধনী লোকের মতো জীবনধারন করতে এবং সব থেকে ভাল খাবার উপভোগ করতে সাহায্য করছে| সেজন্য শত্রু তার জালকে পূজো করে| তার জালকে সম্মান দেওয়ার জন্য উৎসর্গ আর ধূপ-ধূনো দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তারা মাছ ধরা জালের উদ্দেশ্যে বলিদান করে ও নিজেদের জালের উদ্দেশ্যে ধূপ জ্বালায়, কারণ চর্বিযুক্ত পশুরা তাদের অংশ এবং মেদযুক্ত মাংস তাদের খাদ্য হয়।