Habakkuk 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, কত কাল আমি আর্তনাদ করবো, আর তুমি শুনবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদছি, আর তুমি নিস্তার করছো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আর কত কাল আমি সাহায্য চাইব, কিন্তু তুমি শোনো না? অথবা তোমাকে কেঁদে বলি, “অত্যাচার সর্বত্রই!” কিন্তু তুমি উদ্ধার করো না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, কত কাল আমি আর্ত্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্ম্যের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, কত কাল আমি আর্তনাদ করিব, আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আর কতকাল সাহায্যের জন্য আমি তোমাকে ডাকব আর তুমি শুনবে না? কতকাল “অত্যাচার চলছে” বলে তোমার কাছে কান্নাকাটি করব আর তুমি উদ্ধার করবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আর কতকাল সাহায্যের জন্য আমি তোমাকে ডাকব আর তুমি শুনবে না? কতকাল “জুলুম চলছে” বলে তোমার কাছে ফরিয়াদ জানাব আর তুমি উদ্ধার করবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আর কতকাল আমি আর্তনাদ করব, আর কতকাল তুমি থাকবে বধির হয়ে? নির্যাতনে জর্জরিত আমি আর কতকাল তোমায় ডাকব, কতকাল তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে প্রভু, আমায় করবে না উদ্ধার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার কাছে চিৎকার করে ক্রন্দন করেই চলেছি| কখন আপনি আমার কথা শুনবেন? আমি অত্যাচারের বিষয় আপনার কাছে কেঁদেছিলাম| কিন্তু আপনি আমাকে সাহায্য করবার জন্য কিছুই করেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে সদাপ্রভু, সাহায্যের জন্য আর কতদিন আমি সাহায্যের জন্য কাঁদব? এবং তুমি শুনবে না? আমি ভয়ঙ্কর অত্যাচারের বিষয়ে কাঁদছি, কিন্তু তুমি আমাকে রক্ষা করছ না!