Habakkuk 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেন আমাকে অধর্ম দেখাচ্ছ, কেন দুষ্কর্মের প্রতি দৃষ্টিপাত করছো? লুটপাট ও দৌরাত্ম আমার সম্মুখে হচ্ছে, বিরোধ উপস্থিত, ঝগড়া বেড়ে উঠছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তুমি আমাকে অন্যায় দেখতে বাধ্য করছ? আর কেন তুমি অপরাধ সহ্য করছ? ধ্বংস আর অত্যাচার আমার সামনে ঘটছে; বিবাদ আর মতবিরোধ চারিদিকে ছড়িয়ে রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেন আমাকে অধর্ম্ম দেখাইতেছ, কেন দুষ্কার্য্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম্য আমার সম্মুখে হইতেছে, বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ, কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম্য আমার সম্মুখে হইতেছে, বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি আমাকে দুষ্টতা দেখতে বাধ্য করছ? কেন তুমি অন্যায় সহ্য করছ? আমার সামনে ধ্বংস ও অত্যাচার হচ্ছে আর অনবরত ঝগড়া ও মারামারি চলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি আমাকে দুষ্টতা দেখতে বাধ্য করছ? কেন তুমি অন্যায় সহ্য করছ? আমার সামনে ধ্বংস ও জুলুম হচ্ছে আর অনবরত ঝগড়া ও মারামারি চলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কেন আমার চোখের উপর অন্যায় ঘটতে দিচ্ছ? কেন আমায় দেখতে হচ্ছে এত অবিচার? আমার চারিদিকে চলেছে কত অত্যাচার ও ধ্বংসের লীলা, বেড়ে চলেছে বিরোধ ও কলহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে জিনিস চুরি করছে এবং অন্যদের আঘাত করছে| জনসাধারণ তর্ক এবং মারামারি করছে| এই সব ভয়ঙ্কর জিনিস কেন আপনি আমাকে দেখাচ্ছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কেন আমায় অন্যায় দেখাচ্ছ ও অপরাধের উপর দৃষ্টি রেখেছ? ধ্বংস ও অত্যাচার আমার সামনে, বচসা ও বিবাদ জেগে উঠছে।