Habakkuk 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই শরীয়ত নিস্তেজ হচ্ছে, বিচার কোন মতে নিষ্পন্ন হচ্ছে না; কারণ দুর্জনেরা ধার্মিককে ঘিরে থাকে, সেই কারণে বিচার বিপরীত হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, বিধান শক্তিহীন হয়েছে, এবং ন্যায়বিচার কখনোই প্রতিষ্ঠিত হচ্ছে না। দুষ্টরা বিচার নিয়ন্ত্রণ করছে, যেন ন্যায়বিচার বিকৃত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোন মতে নিষ্পন্ন হইতেছে না; কারণ দুর্জ্জনেরা ধার্ম্মিককে ঘেরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোন মতে নিষ্পন্ন হইতেছে না; কারণ দুর্জনেরা ধার্মিককে ঘেরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন শক্তিহীন হয়ে পড়েছে এবং কখনও ন্যায়বিচার হচ্ছে না। সৎ লোকদের চেয়ে দুষ্টদের ক্ষমতা বেশী বলে বিচার উল্টা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত শক্তিহীন হয়ে পড়েছে এবং কখনও ন্যায়বিচার হচ্ছে না। সৎ লোকদের চেয়ে দুষ্টদের ক্ষমতা বেশী বলে বিচার উল্টা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশের আইন-কানুন মানে না কেউ, ন্যায়বিচার বলতেও কিছু নেই। আজ দুর্জনেরই জয় সর্বত্র, পরাজিত ন্যায়নিষ্ঠেরা, ন্যায়বিচারের নামে চলেছে শুধুই প্রহসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি দুর্বল এবং সেটা জনসাধারণের কাছে ন্যায়বিচার আনে না| অসৎ‌ লোকরা ভালো লোকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়| সেজন্য বিধি পক্ষপাতশূন্য নয়| ন্যায়বিচার আর জয়লাভ করছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং ন্যায়বিচার কোন দিন হয় না; অধার্মিকেরা ধার্ম্মিকদের ঘিরে থাকে, তাই মিথ্যা বিচার বের হয়।”