Habakkuk 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জাতিদের মধ্যে দৃষ্টিপাত কর, নিরীক্ষণ কর এবং চমৎকার জ্ঞান লাভ করে হতবুদ্ধি হও; যেহেতু আমি তোমাদের সময়ে একটি কাজ করবো, তার বৃত্তান্ত কেউ তোমাদেরকে জানালেও তোমরা বিশ্বাস করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“জাতিগণদের দিকে তাকিয়ে দেখো এবং সম্পূর্ণরূপে আশ্চর্য হও। কারণ আমি তোমাদের দিনে এমন কিছু করব যা তোমাদের বলা হলেও, তোমরা বিশ্বাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত কর, নিরীক্ষণ কর, এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও; যেহেতু আমি তোমাদের সময়ে এক কর্ম্ম করিব, তাহার বৃত্তান্ত কেহ তোমাদিগকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত কর, নিরীক্ষণ কর, এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও; যেহেতু আমি তোমাদের সময়ে এক কর্ম করিব, তাহার বৃত্তান্ত কেহ তোমাদিগকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে সদাপ্রভু বললেন, “তোমরা জাতিদের দিকে চেয়ে দেখ, তাতে তোমরা একেবারে অবাক হবে, কারণ তোমাদের সময়কালেই আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার কথা তোমাদের বললেও তোমরা বিশ্বাস করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মাবুদ বললেন, “তোমরা জাতিদের দিকে চেয়ে দেখ, তাতে তোমরা একেবারে অবাক হবে, কারণ তোমাদের সময়কালেই আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার কথা তোমাদের বললেও তোমরা বিশ্বাস করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বললেনঃ তোমাদের চারিদিকে যে সব জাতি আছে, লক্ষ্য রাখ তাদের দিকে। আমি এমন এক কাজ করতে চলেছি, যা জানলে তোমরা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যাবে, বিশ্বাস করতে চাইবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু উত্তর দিয়েছিলেন, “অন্যান্য জাতিগুলির দিকে তাকিয়ে দেখো| তাদের ভালোভাবে লক্ষ্য কর, তাহলে তুমি আশ্চর্য্য হয়ে যাবে| আমি তোমার জীবনকালে এমন কিছু করব যা তোমাকে বিস্ময়াভিভূত করবে| সেটা বিশ্বাস করবার জন্য তোমাকে তা অবশ্যই দেখতে হবে| তোমাকে সে বিষয়ে কেউ বললে তোমার বিশ্বাস হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“জাতিদের দিকে তাকাও এবং পরীক্ষা কর, বিস্মিত ও অবাক হও, কারণ আমি তোমাদের দিন নিশ্চয়ই এমন কিছু করব যা তোমাদের জানানো হলেও তোমরা বিশ্বাস করবে না।