Habakkuk 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাদের শাসন ও উন্নতি তাদেরই থেকে উৎপন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ভয়ানক এবং ভয়ংকর প্রকৃতির লোক; তারা নিজেরাই আইন তৈরি করে এবং নিজেদের গৌরব নিজেরাই করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাহাদের শাসন ও উন্নতি তাহাদেরই হইতে উৎপন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাহাদের শাসন ও উন্নতি তাহাদেরই হইতে উৎপন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দেখে লোকে ভীষণ ভয় পায়। তারা নিজেরাই নিজেদের আইন-কানুন তৈরী করে এবং কারও অধীনতা স্বীকার করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দেখে লোকে ভীষণ ভয় পায়। তারা নিজেরাই নিজেদের শরীয়ত তৈরী করে এবং কারও অধীনতা স্বীকার করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হিংস্র ও ভয়ঙ্কর, ক্ষমতার দর্পে আপন খেয়ালখুশীতে চলে তাদের বিচার ও শাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলে লোকরা অন্যান্য লোকদের ভয় দেখাবে| বাবিলবাসীরা যা চায় তাই করবে এবং যেখানে যেতে চাইবে সেই খানেই যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আতঙ্কজনক ও ভয়ঙ্কর, তারা তাদের নিজেদের জন্য বিচার ও উন্নতি উত্পন্ন করে।