Habakkuk 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকলে দৌরাত্ম্য করতে আসে, তারা অগ্রসর হতে উন্মুখ; এবং তারা বন্দীদেরকে বালুকণার মত একত্র করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সবাই অত্যাচার করতে আসে, তাদের দলবল মরুভূমির বায়ুর মতো অগ্রসর হয় তারা বন্দিদের বালির কণার মতো একত্রিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সকলে দৌরাত্ম্য করিতে আইসে, তাহারা অগ্রসর হইতে উন্মুখ; এবং তাহারা বন্দিদিগকে বালুকার ন্যায় একত্র করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সকলে দৌরাত্ম্য করিতে আইসে, তাহারা অগ্রসর হইতে উন্মুখ; এবং তাহারা বন্দিদিগকে বালুকার ন্যায় একত্র করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সবাই অত্যাচার করবার জন্যই আসে। তাদের বিরাট দল এগিয়ে আসতে থাকে এবং বালির মত অসংখ্য লোকদের বন্দী করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সবাই জুলুম করবার জন্যই আসে। তাদের বিরাট দল এগিয়ে আসতে থাকে এবং বালির মত অসংখ্য লোকদের বন্দী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলপূর্বক দখল করার জন্যই তাদের এই অভিযান, তাদের দেখে সকলেই ভীত ও সন্ত্রস্ত। বালুকারাশির মত অগণিত মানুষ বন্দী তাদের হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সবাই একটি জিনিস চায়, সেটা হচ্ছে, হিংসাত্মক কার্যকলাপ| মরুভূমির তীব্র হাওয়ার মতো তাদের সৈন্যরা দ্রুত কুচকাওয়াজ করে যাবে| বাবিলের সৈন্যরা বালু কণার মত অসংখ্য লোককে বন্দী করে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আক্রমণের জন্য আসে, তাদের লোকেরা মরুপ্রান্তের বাতাসের মত যায় এবং তারা বালির মত বন্দীদের জড়ো করে।