Habakkuk 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার পাহারা-স্থানে দাঁড়াবো, দুর্গের উপরে নিজেকে অবস্থান করবো; আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলবেন এবং আমি কি উত্তর দেব, তা দেখে বুঝবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিজের নজর-ঘাঁটিতে দাঁড়াব এবং দুর্গের উপর অবস্থান করব; সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কী বলছেন, এবং আমি কীভাবে এই নালিশের উত্তর দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রহরী-কার্য্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপরে অবস্থিত থাকিব; আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন, এবং আমি কি উত্তর দিব, তাহা দেখিয়া বুঝিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রহরী-কার্যের স্থানে দাঁড়াইব, দুর্গের উপরে অবস্থিত থাকিব; আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন, এবং আমি কি উত্তর দিব, তাহা দেখিয়া বুঝিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আমার পাহারা-স্থানে দাঁড়াব, দেয়ালের উপরে জায়গা নেব; তিনি আমাকে কি বলবেন আর আমার নালিশের কি উত্তর দেবেন তার জন্য অপেক্ষা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আমার পাহারা-স্থানে দাঁড়াব, দেয়ালের উপরে জায়গা নেব; তিনি আমাকে কি বলবেন আর আমার নালিশের কি জবাব দেবেন তার জন্য অপেক্ষা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রহরীর মত প্রতীক্ষায় থাকব, দেখি, প্রভু পরমেশ্বর আমায় কি বার্তা দেন, কি উত্তর দেন তিনি আমার অভিযোগের!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবো এবং লক্ষ্য রাখবো| প্রভু আমাকে কি বলবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করবো| তিনি কি ভাবে আমার প্রশ্নের উত্তর দেন তা জানবার জন্যে আমি অপেক্ষা করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার পাহারার জায়গায় দাঁড়াব এবং নিজেকে প্রহরী দুর্গের উপর স্হাপন করব, তিনি আমাকে কি বলবেন আমি তা সাবধানে দেখব এবং আমি কিভাবে আমার অভিযোগ থেকে পালাব।