Habakkuk 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেয়ালের মধ্য থেকে পাথর কাঁদবে ও কাঠের মধ্য থেকে কড়ি-বরগা তার উত্তর দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে, এবং ছাদের কড়িকাঠ তা প্রতিধ্বনিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ভিত্তির মধ্য হইতে প্রস্তর কাঁদিবে, ও কাষ্ঠের মধ্য হইতে বরগা তাহার উত্তর দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেওয়ালের মধ্য হইতে প্রস্তর কাঁদিবে, ও কাষ্ঠের মধ্য হইতে বরগা তাহার উত্তর দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঘরের দেয়ালের পাথরগুলো তোমার বিরুদ্ধে নালিশ জানাবে এবং ঘরের বীমগুলো সেই কথায় সায় দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ঘরের দেয়ালের পাথরগুলো তোমার বিরুদ্ধে নালিশ জানাবে এবং ঘরের বীমগুলো সেই কথায় সায় দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়ালের ইঁটগুলি পর্যন্ত চীৎকার করবে তোমার বিরুদ্ধে, ছাদের কড়িকাঠগুলিও তার প্রতিধ্বনি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাথরের দেওয়ালগুলি তোমার বিরুদ্ধে চিৎকার করে উঠবে| এমনকি, তোমার নিজের বাড়ীর কাঠের ছাদের কড়ি-বরগাগুলোও স্বীকার করবে যে তুমি অন্যায় করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেওয়ালের মধ্যে দিয়ে পাথরগুলো কাঁদবে ও কড়িকাঠের কাঠগুলো সেই কথায় উত্তর দেবে।