Habakkuk 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ তাকে, যে রক্তপাত করে নগর গাঁথে, যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধিক্ তাকে, যে রক্তপাতের মাধ্যমে নগর নির্মাণ করে, আর দুষ্কর্মের সাথে নগর স্থাপন করে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ তাহাকে, যে রক্তপাত দ্বারা পুরী গাঁথে, যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাকে, যে রক্তপাত দ্বারা পুরী গাঁথে, যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জাতিরা বলবে, ‘ধিক্ তাকে, যে রক্তপাতের দ্বারা শহর গড়ে এবং অন্যায় কাজের দ্বারা গ্রাম স্থাপন করে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“জাতিরা বলবে, ‘ঘৃণ্য সে, যে রক্তপাতের দ্বারা শহর গড়ে এবং অন্যায় কাজের দ্বারা গ্রাম স্থাপন করে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সর্বনাশ অনিবার্য! অন্যায়ের উপর তুমি স্থাপন করেছ নগরীর ভিত্তি, হত্যার রক্তে প্রতিষ্ঠা করেছ নগর জনপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে নেতারা অন্যায় কাজ করে এবং নগর নির্মাণ করতে লোকদের হত্যা করে তাদের পক্ষে এটা খুবই খারাপ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাকে! যে রক্তপাত করে নগর গড়ে, যে অন্যায় দিয়ে শহর স্থাপন করে।